• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

সিলেটের বিয়ানীবাজারে ৮ মাসে ১৪টি আত্মহত্যা

| নিউজ রুম এডিটর ৭:৫১ অপরাহ্ণ | ১৭/০৮/২০২২ সারাদেশ, সিলেট

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের বিয়ানীবাজারে ৮ মাসে ১৪টি আত্মহত্যার ঘটনায় প্রশাসন ও সচেতন মহলকে উদগ্নি করে তুলেছে। বার-বার বিয়ানীবাজার বিয়ানীবাজার থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হচ্ছে। প্রতিনিয়ত বাড়ছে উপজেলা জুড়ে আত্মহত্যার প্রবণতা।

বিয়ানীবাজার থানা সূত্রে জানা যায়, রোববার (১৪ আগষ্ট) দুপুরে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। সিলেট-বিয়ানীবাজার সড়কের খশির সংড়ক ভাংনী এলাকা থেকে ওই মধ্যবয়সী নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান। তিনি বলেন, প্রাথমিকভাবে ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।

১৩ আগস্ট (শনিবার) রাতের আধারে ১২ বছরের এক শিশু নানা বাড়িতে আত্মহনন করে। ৯ আগস্ট (মঙ্গলবার) উপজেলার মাথিউরা থেকে ২৩ বছরের আদনা েেহাসেন নামের এক মানসিক ভারসাম্যহীন তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করে বিয়ানীবাজার থানা পুলিশ।

এ বছরে জুলাই মাসে ২৩ বছর বয়সী বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী হাজেরা বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। এর কয়েক দিন পূর্বে পৌরশহরের নয়া গ্রামে মোহাম্মদ আলী নামে মাত্র ১৮ বছরের আরেক তরুণ গলায় ফাঁস দিয়ে জীবনের অবসান ঘটান। এর আগের নতুন বউয়ের মুখ দেখে এসে পৌরশহরের শ্রীধরা এলাকার ইয়াসমিন শাওন নামে আরেক কলেজ শিক্ষার্থী আত্মহনন করেন। গত জুনে ঝুলন্ত অবস্থায় এক আওয়ামীলীগ নেতার সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছেলের লাশ উদ্ধার করা হয়। প্রত্যেকটি অস্বাভাবিক মৃত্যু সামাজিক শৃঙ্খলায় আঘাত হিসাবে দেখা হচ্ছে। সচেতন মহল বলছেন, এসব অস্বাভাবিক মৃত্যুর পেছনে রয়েছে সমাজের অবক্ষয়।