• আজ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

| নিউজ রুম এডিটর ৮:০৮ পূর্বাহ্ণ | ১৯/০৮/২০২২ সারাদেশ, সিলেট

সুনামগঞ্জের তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম ফয়সাল আহমদ সৌরভ (৩০)। তিনি উপজেলার বালিজুরী ইউনিয়নের পাতারি গ্রামের আজিজুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে নিজের ফেইসবুক আইডিতে সফিক নামের একজনের সুদের টাকার চাপ সইতে না পেরে আত্মহত্যা করছেন বলে একটি পোস্ট দেন সৌরভ।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘আমি গলায় দড়ি দিলাম তুই রফিকের লাগি, তুই আমারে কাবু করিয়া লাশ বানাইলি, তুই ভাল থাক বেইমান, সফিকের কাছ থেকে এক লক্ষ টাকা আনছিলাম সুদে, তিন লক্ষ টাকা সুদ দিয়েও সাড়ে তিন লক্ষ টাকা এখনও পায়। এই রফিক আর সফিকের লাগি আমি আত্মহত্যা করলাম। ভাল থাক আমার পরিবার। মা, ফাইজা আমায় ক্ষমা করো।

মা বাবা, ভাই বোন তোমরা ক্ষমা করিও। বউ তোমাকে কিছু বলার নাই। ’
পরে এলাকাবাসী ফেসবুকে স্ট্যাটাস দেখে খোঁজ করে ঘণ্টাখানেক পরে পাতারি গ্রামের এক ফাঁকা রাস্তায় গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। সেখান থেকে তাকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খোঁজ নিয়ে জানা যায়, ফেসবুক স্ট্যাটাসে অভিযুক্ত সফিক মিয়া পার্শ্ববর্তী বাদাঘাট ইউনিয়নের নুরপুর গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে তাহিরপুর থানার পরিদর্শক (তদন্ত) সুহেল রানা বলেন, শুনেছি সুদের টাকার জন্য একজন আত্মহত্যা করেছে। তবে এখনো থানায় এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশ বিশ্বম্ভরপুরে রয়েছে।

লাশ উদ্ধারের জন্য তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।