• আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

গ্যাস আছে, তেলের কথা চিন্তা করে লাভ নেই: সাকিব

| নিউজ রুম এডিটর ৩:১৪ অপরাহ্ণ | ২২/০৮/২০২২ খেলাধুলা, লিড নিউজ

এশিয়া কাপ শুরু হতে বেশি দিন বাকি নেই। তার আগে মিরপুরে সোমবার সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়েছেন সাকিব আল হাসান। নেতৃত্ব পাওয়ার পর প্রথমবার আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের মুখোমুখি হলেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক।

টি-টোয়েন্টি ফরম্যাটে পিছিয়ে থাকা বাংলাদেশ দলকে চাঙ্গা করতে বড় পরিবর্তন এনেছে বিসিবি। নেতৃত্ব ও কোচিং স্টাফে পরিবর্তন আনা হয়েছে।

সাকিবের কাঁধেই এখন গুরুদায়িত্ব। কতটুকু সফল হতে পারবেন তিনি? যার যার সেরাটা দিতে পারলে টি-টোয়েন্টি টুর্নামেন্টে দল ভালো করবে বলে বিশ্বাস সাকিবের। সাকিবের ভাষ্য— হাতে গ্যাস নিয়ে তেলের কথা চিন্তা করে লাভ নেই।

এ অলরাউন্ডার বলেন, ‘এখন আমার কাছে তেল নেই, তেল দিয়ে কী করতে পারি সেটি চিন্তা করে লাভ নেই। আমার কাছে গ্যাস আছে, গ্যাস দিয়ে কী কী করা যাবে সেটি বোঝা গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের শক্তিমত্তার ঠিকঠাক ব্যবহার করতে পারি, আমি বিশ্বাস করি আমরা ভালো দল।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলে আমূল পরিবর্তনের ভাবনা নেই সাকিবের। দুই মাস সময়ের পুরোটা কাজে লাগিয়ে যতটা সম্ভব দলের উন্নতি করতে চান বাংলাদেশ অধিনায়ক।

সাকিব বলেন, ‘(টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে) আমাদের কাছে এখন দুই-আড়াই মাস সময় আছে। এখন দেখার বিষয়, এই সময়ের মধ্যে কতটুকু উন্নতি করতে পারি। কিছু বিষয় আমাদের পক্ষে থাকবে না, ইনজুরির সমস্যাও আছে। এটা সবসময়ই হবে, সবকিছু পক্ষে থাকবে না। এই প্রতিকূলতার মাঝেও আমরা কীভাবে উন্নতি করতে পারি সেটিই গুরুত্বপূর্ণ।’

সাকিব আরও বলেন, ‘আমি বলছি না যে, খেলার ধরনটা খুব একটা বদলে ফেলতে হবে। আমরা চাইলেই আমাদের শরীরটা বড় করে ফেলতে পারব না। তবে আমাদের হাতে যে শক্তিসামর্থ্য রয়েছে, সেটি কাজে লাগানো গুরুত্বপূর্ণ।’