• আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

পাকিস্তানকে কাঁদিয়ে এশিয়া কাপ শ্রীলঙ্কার ঘরে

| নিউজ রুম এডিটর ১২:৩৩ পূর্বাহ্ণ | ১২/০৯/২০২২ খেলাধুলা, লিড নিউজ

বিপর্যয় সামলে ঘুরিয়ে দাঁড়িয়ে শ্রীলঙ্কা শেষ পর্যন্ত দাপুটে জয় নিয়ে মাঠ ছেড়েছে। ফাইনালের মহারণে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে দাসুন শানাকার দল।

টস হেরে শুরুতে ব্যাট করে নানা উত্থান-পতনের পর পাকিস্তানকে ১৭১ রানের বড় টার্গেট দেয় শ্রীলঙ্কা। তবে সেই বড় রান তাড়া করতে গিয়ে খেই হারায় বাবর আজমের দল।

লঙ্কান বোলারদের তোপে রিজওয়ান ও ইফতেখার ছাড়া কেউই উল্লেখযোগ্য স্কোর করতে পারেননি। রিজওয়ান করেছেন ৪৯ বলে ৫৫ আর ৩১ বলে ৩২ রান করেছেন ইফতেখার।
লঙ্কান বোলারদের মধ্যে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে প্রমোদ মাদুশান। বাবর আজমের উইকেট নেওয়ার মধ্য দিয়েই তিনি পাকিস্তান শিবিরে ভাঙন ধরান।

পরের বলেই ফখর জামানকে ফেরান শূন্য রানে।
এরপর ইফতেখার-রিজওয়ান জুটি পাকিস্তানকে খেলায় ফেরালেও আবারও ভাঙন ধরান মাদুশান। ইফতেখারকে তুলে নিয়ে তিনি আবারও লঙ্কানদের নিয়ে আসেন চালকের আসনে। সবমিলিয়ে এই লঙ্কান বোলার ৪ ওভারে ৩৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।

ওয়ানিন্দু হাসারাঙ্গাও পাকিস্তান শিবিরে ধস নামিয়েছেন ৪ ওভারে ২৭ রান দিয়ে স্পিন ভেল্কিতে তিনিও নিয়েছেন ৩ উইকেট। বাকি তিন ইউকেট ভাগ করে নিয়েছেন চামিকা করুণারত্নে ও মহেশ থিকসানা।
পাকিস্তান গুটিয়ে যায় ১৪৭ রানে। এশিয়া কাপের ফাইনালে ২৩ রানের হারের স্বাদ পায় বাবরের দল।