• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

ভোলার দৌলতখানে সাড়ে বারো হাজার মিটার জাল জব্দ সহ ১৪ জেলে আটক

| নিউজ রুম এডিটর ১১:২৮ অপরাহ্ণ | ২২/১০/২০২২ সারাদেশ

দৌলতখান (ভোলা)সংবাদদাতাঃ মা ইলিশের প্রজনন রক্ষায় ভোলার দৌলতখানে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ১৪ জনকে আটক করেছে উপজেলা মৎস বিভাগ। শনিবার ভোর-রাত ৪টার সময় মেঘনার মদনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তিনটি নৌকা ও সাড়ে বারো হাজার মিটার অবৈধ জাল জব্দ করে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাহফুজুল হাসনাইন।

মোবাইল কোর্টের মাধ্যমে ১৪ জনের ভিতরে এক জনের বয়স ১৮ এর নিচে হওয়ায় তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয় এবং ১৩ জনকে ৩ হাজার টাকা করে সর্বমোট ৩৯ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। জব্দ করা তিনটি নৌকা ৪২ হাজার দুইশত টাকায় সর্বোচ্চ নিলাম ডাক কারীদেরকে দেওয়া হয়। পরে জব্দ করা অবৈধ জাল পুড়ে ধ্বংস করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন, মৎস্য সম্পদ রক্ষার্থে নদীতে অভিযান পরিচালনা করা হয়। আজকে অভিযানে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আর আটককৃত ১৪ জনের ভিতরে ১৩ জনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এক জনের বয়স ১৮ এর নিচে হওয়ায় তার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।