• আজ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

১১ নভেম্বর যুব-সমাবেশ উপলক্ষে উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ১০:৩৩ পূর্বাহ্ণ | ০৫/১১/২০২২ আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ রিপোর্টারঃ আগামী ১১ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব সমাবেশ উপলক্ষে সিরাজদিখান উপজেলা আওয়ামী যুবলীগের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১৪ ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দদের নিয়ে গত শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তন এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক মোঃ মাসুদ লস্করের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক সদস্য জাহিদ শিকদার, তৌহিদ খান সম্রাট। এছাড়া উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দসহ ১৪ টি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সভা শেষে উপজেলা আওয়ামী যুবলীগ ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে মুন্সীগঞ্জ জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য মাসুদ লস্করকে শুভেচ্ছা জানানো হয়।