• আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

নড়াইলের পাচার মামলায় ৪জনকে আটক করলো যশোরের পিবিআই

| নিউজ রুম এডিটর ৭:১৩ অপরাহ্ণ | ১৪/১২/২০২২ সারাদেশ

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের আদালতে দায়েরকরা একটি পাঁচার মামলায় একই পরিবারের ৪জনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, আটককৃতরা হলো, নড়াইলের কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের মৃত আব্দুল গফুর ফারাজীর ছেলে রাকিবুল ইসলাম ফারাজি (৫৭), যশোরের অভয়নগর উপজেলার ধুলগ্রামের বর্তমানে খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা গ্রামের আরশাদ আলীর স্ত্রী হাফিজা বেগম (৫৫), মেয়ে শিরিন আক্তার (৩৫) এবং সুমনা আক্তার (২৯)।

পিবিআই জানিয়েছে, আসামিরা নড়াইলের কালিয়া উপজেলার চন্দ্রপুর গ্রামের রবিউল ইসলাম মৃধার ছেলে নাঈম মৃধা (২৫)এবং ভাগ্নে জহিরুল ইসলাম (২৫) কে চলতি বছরের ১১ ফেব্রুয়ারি লিবিয়ায় পাঠানো হয়। কালিয়ার কদমতলা গ্রামের রবিউল ইসলামের মাধ্যমে আসামি চারজন লিবিয়ার পাঠায়। সেখান থেকে তাদের ইতালি পাঠিয়ে দিয়ে আরো বেশি বেতন পাবে এই মর্মে কালীয়ার এক ব্যক্তি প্রস্তাব দেয়। তারা এতে রাজি না হওয়ায় লিবিয়ার অজ্ঞাত স্থানে রেখে দুইজনের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। এবং মুক্তিপণ দাবি করা হয়। বাধ্য হয়ে রবিউল মৃধা বিভিন্ন মাধ্যমে ৬ লাখ ৬০ হাজার টাকা পাঠায়। এরপর থেকে দুইজনের সাথে যোগাযোগ করতে পারেন না রবিউল মৃধা।

পরে তিনি ওই চারজনের নামে একটি মামলা করেন। পিবিআই সদস্যরা গত শনিবার তাদের আটক করে নড়াইল আদালতে পাঠালে তারা বিচারকের কাছে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।