• আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

| নিউজ রুম এডিটর ৮:১৩ অপরাহ্ণ | ২৯/১২/২০২২ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোর সকালে
উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দোলাপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মংলু (৩৬) ও একই গ্রামের হাফিজুল ইসলামের ছেলে সাদিক (২২)।

বড়খাতা ইউপি সদস্য হাফিজুল ইসলাম জানান, বুধবার গভীর রাতে মংলু ও সাদিকসহ কয়েক বাংলাদেশি দোলাপাড়া সীমান্তে যান ভারতীয় গরু আনতে। ভারতীয়দের সহায়তায় গরু পারাপারের সময় কাঁটাতারের এপাড়ে থাকা বাংলাদেশিদের লক্ষ্য করে বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলেই মারা যান দুই বাংলাদেশি।

স্থানীয়রা জানায়, নিহত মংলু ও সাদিকের মরদেহ তাদের সহযোগীরা নিজ নিজ বাড়িতে নিয়ে এসেছে।

এ বিষয়ে বিজিবির দোলাপাড়া ক্যাম্পের কমান্ডার আব্দুল জলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টি ঊর্দ্ধতন কতৃপক্ষকে জানানো হবে।’