• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

জুনে ঢাকায় আসতে পারে মেসির আর্জেন্টিনা

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে ঢাকায় আনার উদ্যোগ সফল হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে জুনে ঢাকায় আসতে পারে লিওনেল মেসির বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। মঙ্গলবার বাফুফে সূত্রে এমনটাই জানা গেছে। তবে আগামীকাল বাফুফের ডাকা সংবাদ সম্মেলনে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।

বাফুফে সূত্র জানিয়েছে, জুনের ফিফা উইন্ডোতে ঢাকায় আসতে রাজি হয়েছে আর্জেন্টিনা। এখন দুই পক্ষের মধ্যে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে প্রীতি ম্যাচ। তবে দেশের একমাত্র আন্তর্জাতিকমানের ফুটবল স্টেডিয়ামটির সংস্কারকাজ চলছে। এজন্য বাফুফের পক্ষ থেকে জাতীয় ক্রীড়া পরিষদকে জরুরি ভিত্তিতে কাজ শেষ করার জন্য চিঠিও দেওয়া হয়েছে।

ঢাকায় আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা হবে তা নিয়েও আলোচনা চালিয়ে যাচ্ছে বাফুফে। কয়েকটি দেশের নাম প্রস্তাব করবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সেখান থেকে বাছাই করে যেকোনো একটি দেশকে প্রতিপক্ষ হওয়ার প্রস্তাব দেওয়া হবে।

উল্লেখ্য, কাতার বিশ্বকাপ চলাকালে ঢাকায় মেসি ভক্তদের উন্মাদনা দেখেছেন আর্জেন্টাইনরা। পরে চ্যাম্পিয়নের মুকুট লিওনেল মেসির মাথায় ওঠার পর আর্জেন্টিনা দূতাবাসেও শুভেচ্ছা বিনিময় হয়েছে। তখন থেকেই গুঞ্জন উঠেছিল আর্জেন্টিনাকে ঢাকায় আনতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অবশেষে সেই গুঞ্জন সত্যি হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে জুনে ঢাকায় আসবে লিওনেল স্কালোনির শিষ্যরা।