• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

ঘোড়াঘাটে ৫টি চোরাই গরু উদ্ধার সহ আটক ২

| নিউজ রুম এডিটর ১২:৪৫ অপরাহ্ণ | ১৩/০৭/২০২৩ অপরাধ-দুর্নীতি

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি চোরাই গরু উদ্ধার সহ ২ জন গরু চরণে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টায় উপজেলার নুরজাহানপুর গ্রামে এ চুরির ঘটনা ঘটেছে। আটককৃতরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাল্লা গ্রামের রুহুল আমিনের ছেলে ওয়ায়েস কুরনী (১৮) ও একই উপজেলার বড় দিঘীরপাড় গ্রামের রাজা মিয়ার ছেলে সাজেদুল ইসলাম (২২)।

জানা গেছে, পার্শ্ববর্তী গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকার সংঘবদ্ধ একটি চোরের দল নুরজাহানপুর গ্রামের মাংস বিক্রেতা লেবু মিয়ার বাড়িতে প্রবেশ করে। এ সময় গোয়াল ঘর থেকে ৫টি গরু চুরি করে নিয়ে পালানোর সময় বাড়ির মালিক চোরের উপস্থিতি টের পেয়ে চিৎকার করলে স্থানীয় জনতা তাদেরকে ধাওয়া করে ও আশেপাশে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে থেকে ৫টি গরু উদ্ধার করে। পরে ঘোড়াঘাট খন্দকার বদরে আরেফিন ফিলিং স্টেশনের কাছ থেকে ২ জনকে আটক করে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করে। খবর পেয়ে ঘোড়াঘাট থানার পুলিশ ২ চোরকে আটক করে পিকআপ ভ্যানটি থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী এই চুরির কাজে তাদের সাথে আরও ৫ জন জড়িত ছিলেন বলে জানা যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তায(ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, থানায় এজাহার নামীয় ৫ জন ও অজ্ঞাত আরও কয়েক জনের বিরুদ্ধে একটি গরু চুরির মামলা রুজু করে আসমিদের দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।