• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

বিএনপির পদযাত্রায় ‘আপত্তি’ নেই পুলিশের

| নিউজ রুম এডিটর ১:১৯ অপরাহ্ণ | ১৬/০৭/২০২৩ বিএনপি, রাজনীতি

সরকার পতনের একদফা কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৮ ও ১৯ জুলাই দুদিনের পদযাত্রা পালন করবে বিএনপি। দলটির এ কর্মসূচি নিয়ে আপত্তি নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার দুপুর ১২টায় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, ডিএমপি কমিশনার বলেছেন— একটি রুট নিয়ে পরামর্শ আছে। তবে তাৎক্ষণিক এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি বিএনপির এ নেতা।

এর আগে রোববার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে এ্যানির নেতৃত্বে একটি গাড়িতে করে প্রতিনিধিদলটি রাজধানীর মিন্টো রোডসংলগ্ন ডিএমপি কমিশনারের কার্যালয়ে যায়।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকও সঙ্গে ছিলেন।