• আজ ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

শান্তিগঞ্জে এমপি প্রার্থী শাহীনুর পাশার নেতৃত্বে বিশাল শোডাউন

| নিউজ রুম এডিটর ৫:৩০ অপরাহ্ণ | ২৮/১২/২০২৩ আওয়ামী লীগ, রাজনীতি

 

একে মিলন সুনামগঞ্জ থেকে : তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী সুনামগঞ্জ ৩ সংসদীয় আসনে নির্বাচন করছেন বিএনপি, জামাতসহ চারদলীয় জোটের সাবেক এমপি এড. শাহীনুর পাশা চৌধুরী। সোনালী আঁশ বা পাট প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

বুধবার বিকাল ৫টায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শান্তিগঞ্জ উপজেলাসহ পাগলা বাজারে কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করেন তিনি। শান্তিগঞ্জ উপজেলা মিছিল শেষ করে পাগলা বাজরের পশ্চিমাংশ থেকে মিছিলটি অনুষ্ঠিত হয়। সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে বাজারের ব্রিজের উপর এসে মিছিল শেষ হয়। এখানেই নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী এড. মওলানা শাহিনুর পাশা চৌধুরী।

বক্তব্যে ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচনে সোনালী আঁশ (পাট) মার্কায় ভোট দিয়ে আপনাদের প্রিয় সন্তান শাহীনুর পাশাকে আবারও সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলার সুযোগ দান করার অনুরোধ করছি। বুধবারের মিছিলে যারা উপস্থিত হতে পারেননি উপস্থিত সকলে যেনো তাদের কাছে সোনালী আঁশের দাওয়াত পৌঁছে দেন সেই অনুরোধ করেন মাওলানা এড. পাশা।

এ সময় মিছিলে ও পথসভায় বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী, তৃণমূল বিএনপির নেতাকর্মী ও জমিয়তে উলামায়ে ইসলামের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।