• আজ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

তাহিরপুরে হাওর বাঁচাতে নদী খনন বন্ধের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

| নিউজ রুম এডিটর ৫:৪৬ অপরাহ্ণ | ১৯/০১/২০২৪ সারাদেশ, সিলেট

 

একে মিলন সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সুলেমানপুর বাজারে মহালিয়া এবং গুরমার হাওর বাঁচাতে পাটলাই নদী খনন বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার সুলেমানপুর বাজারে এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

২ নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ.লীগ নেতা আব্দুর রফের সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য সিরাজুল হকের সঞ্চলনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মওলানা এনামুল হক,সাবেক ইউপি সদস্য আলকাছ উদ্দিন,জুনায়েদ আহমদ,সিব্বির আহমদ,রফিক উদ্দিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন,হাওরের জমিতে চাষাবাদ করে পরিবারের ভরণ-পোষন মেটাচ্ছে তারা। এই জমিতে হাজার হাজার মন ফসল পাচ্ছে।পাটলাই নদী খনন করা হলে ফসলী জমি ক্ষতিগ্রস্ত হবে। না খেয়ে থাকতে হবে পরিবার পরিজন নিয়ে। এজন্য পাটলাই নদীতে খনন কার্যবন্ধের জোড় দাবি জানান বক্তারা।

মানববন্ধন এর আগে,সুনামগঞ্জ ১আসনের
সংসদ সদস্য,এ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার ও জেলা প্রশাসক মো: রাশেদ ইকবাল চৌধুরী সহ স্থানীয় প্রশাসনের বরাবর গণসাক্ষর সম্মিলিত স্মারকলিপি হস্তান্তর করেন এলাকাবাসী।