• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

আমিরাতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ৫

| নিউজ রুম এডিটর ৯:২৩ অপরাহ্ণ | ০৬/০৪/২০২৪ আন্তর্জাতিক

সংযুক্ত আরব আমিরাতের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে আল নাহদাতে একটি উঁচু আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪৪ জন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়, আল নাহদার একটি ৩৮ তলা আবাসিক টাওয়ারে আগুন লাগে। এ ঘটনায় ৫ জন দমবন্ধ হয়ে মারা গেছে। আহতদের মধ্যে ১৭ জন মাঝারি আঘাত পেয়েছেন। বাকিদের অবস্থা খুব গুরুতর না।

শারজাহ পুলিশ পক্ষ থেকে জানানো হয়, ১৭ জনকে জরুরি সেবা দেওয়া হয়েছে। ১৮ শিশুসহ ১৫৬ জন বাসিন্দাকে নিরাপদ জায়গায় সড়িয়ে নেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, প্রাথমিক তদন্তে দেখা গেছে, ভবনিটির ১৮ ও ২৬ নম্বর তলায় বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন থেকেই এই অগ্নিকান্ডের সূত্রপাত।