• আজ ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

মিল্টনের আশ্রমে থাকা ব্যক্তিদের দায়িত্ব নিলো শামসুল হক ফাউন্ডেশন

| নিউজ রুম এডিটর ৬:৩৬ অপরাহ্ণ | মে ৬, ২০২৪ আইন ও আদালত, লিড নিউজ

প্রতারণা ও নানান অনিয়মের অভিযোগে গ্রেফতার হওয়া ‘চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের আশ্রমে থাকা বৃদ্ধ, অনাথ শিশু ও মানসিক ভারসাম্যহীন মানুষদের থাকা, খাওয়া ও চিকিৎসা সেবার দায়িত্ব দেওয়া হয়েছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠানকে।

সোমবার (৬ মে) দুপুরে ডিবি কার্যালয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি জানান, আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের কর্ণধার গতকাল (রোববার) ডিবি কার্যালয়ে এসেছিলেন। তাকে অনুরোধ করা হয়েছে মিল্টনের আশ্রমে থাকা ব্যক্তিদের খাওয়া-দাওয়া ও চিকিৎসা সেবা দেবেন। এছাড়া সার্বক্ষণিক একজন চিকিৎসক থাকবেন। তিনি চিকিৎসা সেবা প্রদান করবেন। এতে যা খরচ হবে সেই খরচ আলহাজ শামসুল হক ফাউন্ডেশন থেকে ব্যয় করা হবে।

মিল্টন সমাদ্দারের ‘চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারে’ সেবা ও চিকিৎসা দেওয়া হবে নাকি আলহাজ শামসুল হক ফাউন্ডেশনে নিয়ে গিয়ে সেবা দেওয়া হবে? এমন প্রশ্নের জবাবে ডিবিপ্রধান বলেন, মিল্টনের আশ্রমেই সেবা ও চিকিৎসা দেওয়া হবে।

অর্থ আত্মসাৎ, কিডনিসহ অঙ্গপ্রত্যঙ্গ চুরি, জাল ডেথ সার্টিফিকেট তৈরি এবং জমি দখলের মতো গুরুতর অভিযোগে গত ১ মে রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে ‘চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগ। পরে তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় তিনটি মামলা হয়।