• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শিল্পী সমিতির নেতাদের সাক্ষাৎ

| নিউজ রুম এডিটর ৮:৩৯ পূর্বাহ্ণ | ০৬/০৬/২০২৪ বিনোদন, লিড নিউজ

 

 

মারুফ সরকার, স্টাফ রিপোর্টার : পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব-নির্বাচিত কমিটির নেতারা। বুধবার (৫ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে শিল্পী সমিতির নেতারা সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে পররাষ্ট্রমন্ত্রী সংগঠনটির নব-নির্বাচিত কমিটির নেতাদের সঙ্গে কুশলাদি ও শুভেচ্ছা বিনিময় করেন। এসময় দেশীয় চলচ্চিত্রকে এগিয়ে নিতে কমিটির প্রতি আহ্বান জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘চলচ্চিত্রের জন্য অনুদানের অংক ও পরিমাণ দুটিই বৃদ্ধি করা হয়েছে। অনেক বন্ধ হয়ে যাওয়া হল পুনরায় চালু হয়েছে। সামনে সিনেমার সুদিন আসছে।’

এসময় চলচ্চিত্রের উন্নয়নে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, কোষাধ্যক্ষ কমল, কার্যনির্বাহী সদস্য রোজিনা, সুব্রত, দিলারা ইয়াসমিন, শাহনূর, রত্না কবির, চুন্নু ও সনি রহমান।