• আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

অঝোরে কাঁদলেন মির্জা ফখরুল

অঝোরে কাঁদলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে অঝোরে কাঁদলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে কাঁদতে দেখা যায় তাকে।

এ সময় মির্জা ফখরুল ইসলাম বলেন, আল্লাহ তায়ালা যেন আমাদের মাঝে খালেদা জিয়াকে ফিরিয়ে দেন। পরম করুণাময় আল্লাহর কাছে এই দোয়া চাই আমরা। তার (খালেদা জিয়া) নেতৃত্বে যেন আবার জ্বলে উঠতে পারি। এই সরকার ভয়াবহ দানবে পরিণত হয়েছে। রাষ্ট্রের সবকিছু ধ্বংস করে দিচ্ছে।খালেদা জিয়ার নেতৃত্বে যেন এই সরকারকে পরাজিত করতে পারি।

তিনি আরও বলেন, আমরা সবাই দোয়া করি, গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়া স্বৈরাচারের নেতৃত্ব থেকে গণতন্ত্র ফিরিয়ে এনে দিয়েছেন। যিনি এই দেশে বহুদলীয় গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। তত্ত্বাবধায়ক সরকারকে সংবিধানে সংযোজন করে ভোটের অধিকার নিশ্চিত করেছিলেন খালেদা জিয়া।

মির্জা ফখরুল অভিযোগ করেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকার বিদেশে উন্নত চিকিৎসা না দিয়ে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে আওয়ামী সরকার।