• আজ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | তোফায়েল আহমেদ মারা গেছেন | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী |

৫৭ বাংলাদেশিকে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দিলো আরব আমিরাত

| নিউজ রুম এডিটর ৬:১৩ অপরাহ্ণ | ২৪/০৭/২০২৪ আন্তর্জাতিক, লিড নিউজ

 

বাংলাদেশের সরকারের বিরুদ্ধে যংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ বাংলাদেশিকে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দিয়েছে আমিরাতের আদালত।

এপির খবরে বলা হয়েছে, গত শুক্রবার সংযুক্ত আরব আমিরাতজুড়ে বেশ কয়েকটি রাস্তায় ‘দাঙ্গা উসকে দেওয়ার জন্য’ অভিযুক্ত করে ৩ বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অপর ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আমিরাত নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, আদালত একজন সাক্ষীর কথা শুনেছে, যিনি নিশ্চিত করেছেন, আসামিরা বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি রাস্তায় বৃহৎ আকারে মিছিলের সমাবেশ করেছে।

যদিও আদালত-নিযুক্ত একজন আইনজীবী বলেছেন, সমাবেশগুলোতে কোনো অপরাধমূলক উদ্দেশ্য ছিল না। তাদের বিরুদ্ধে প্রমাণগুলোও অপর্যাপ্ত ছিল।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও এ ঘটনায় নিন্দা জানিয়েছে। আমিরাতে প্রতিবাদ করা কার্যকরভাবে অবৈধ। দেশটিতে বাংলাদেশিরা তৃতীয় বৃহত্তম প্রবাসী গোষ্ঠী।