• আজ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | তোফায়েল আহমেদ মারা গেছেন | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী |

গাজিয়াবাদ বিমানঘাঁটিতে নেমেছেন শেখ হাসিনা

| নিউজ রুম এডিটর ৭:৫২ অপরাহ্ণ | ০৫/০৮/২০২৪ আন্তর্জাতিক, লিড নিউজ

 

দিল্লির নিকটবর্তী গাজিয়াবাদের হিন্দনে বিমানবাহিনীর ঘাঁটিতে অবতরণ করেছে শেখ হাসিনার বিমান। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং আনন্দবাজার পত্রিকা।

সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে নামেন হাসিনা। আনন্দবাজারের খবরে বলা হয়, বাংলাদেশ বিমানবাহিনীর একটি মালবাহী (কার্গো) বিমানে হাসিনা গাজিয়াবাদে নামেন। তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা এবং কয়েকজন কর্মকর্তা।

আনন্দবাজার পত্রিকার খবরে আরও দাবি করা হয়, শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় চাননি। তাই তার পরবর্তী গন্তব্য নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে একটি অসমর্থিত সূত্রের খবর, হাসিনা সম্ভবত লন্ডনে যাবেন। ভারতে তিনি কোনও রাজনৈতিক আশ্রয় চাননি। প্রথমে শোনা গিয়েছিল, সোমবার রাতেই তিনি লন্ডনের উদ্দেশ্যে ভারত ছাড়বেন। তবে তিনি আজ ভারত ছাড়ছেন না।