• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

টেকেরঘাট সীমান্তে বস্তাভর্তি পাঁচ ব্রান্ডের ১৫৯ বোতল বিদেশি মদ জব্দ

| নিউজ রুম এডিটর ১:৩২ পূর্বাহ্ণ | ০৭/১০/২০২৪ সারাদেশ, সিলেট

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের তাহিরপুরের টেকেরঘাট সীমান্ত থেকে একাধিক বস্তাভর্তি বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার ২৮ বিজিবি সুনামগঞ্জ এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ব্যাটালিয়নের তাহিরপুরের টেকেরঘাট কোম্পানী হেডকোয়ার্টারের কোম্পানী কমান্ডারের নেতৃত্বে বিজিবির একটি টহল দল শনিবার বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ১১৯৮-এর টু এস সাব-পিলার হতে ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তর এলাকা থেকে একাধিক বস্তাভর্তি পাঁচ ব্রান্ডের ১৫৯ বোতল বিদেশি মদ জব্দ করে।

রবিবার ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুনামগঞ্জের তাহিরপুরের টেকেরঘাট কোম্পানী হেডকোয়ার্টারের কোম্পানী কমান্ডার সুবেদার মো. আতিয়ার রহমান বলেন, জব্দ করা বিদেশি মদের মূল্য প্রায় ২ লাখ ৩৮ হাজার টাকা।

এদিকে বিপুল পরিমাণ বিদেশি মদের বোতল জব্দ করা হলেও এ মাদক চোরাচালানের সঙ্গে জড়িত কোনো মাদক চোরাকারবারি চক্রের সদস্যকে আটক করতে পারেনি বিজিবির কোম্পানী কমান্ডার ও তার সঙ্গে থাকা বিজিবি টহল দলের সদস্যরা।