• আজ ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

বরগুনায় বিএনপি নেতার আগমনে মিছিল সমাবেশ

| নিউজ রুম এডিটর ১১:২৬ অপরাহ্ণ | ১২/১০/২০২৪ বিএনপি, রাজনীতি

 

স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম মুরাদ: রগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমেরিকা প্রবাসী রেজবুল কবিরের শনিবার বিকেলে বরগুনায় আগমন উপলক্ষে বি এনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মীরা শহরে এক বিশাল মিছিল নিয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।পরে এক সমাবেশে বক্তব্য রাখেন রেজবুল কবির।

সমাবেশে বি এনপি নেতা রেজবুল কবির বলেন, ফ্যাসিস্ট হাসিনার ১৬ বছরের দুঃশাসনে এদেশের সাধারণ মানুষের জীবনযাত্রা যাঁতাকলে পিষ্ট হয়েছে। মানুষের ভোটের অধিকার হরন করা হয়েছে। ছাত্র জনতার অসংখ্য প্রাণের বিনিময়ে এই ফ্যাসিস্ট হাসিনা এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সাধারণ মানুষ দু:শাসনের কবল থেকে চিরতরে মুক্তি পেয়েছে।

তিনি আওয়ামী দুঃশাসনের শিকার হয়ে দীর্ঘদিন আমেরিকাতে থাকতে বাধ্য হয়েছিলেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বরগুনা জেলার ৬ টি উপজেলা থেকে আগত বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

সমাবেশ শেষে তিনি বরগুনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।