• আজ ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

হিন্দুধর্মাবলম্বীদের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন  সাখাওয়াত হোসেন সেলিম

| নিউজ রুম এডিটর ১২:৪৯ পূর্বাহ্ণ | অক্টোবর ১৩, ২০২৪ বিএনপি, রাজনীতি

 

নিজস্ব প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে হিন্দুধর্মাবলম্বীদের  বিভিন্ন মণ্ডপ ঘুরে শুভেচ্ছা জানিয়েছেন গাজিপুর ৪ কাপাসিয়ার কৃতি সন্তান বিএনপির মনোনয়ন প্রত্যাশি সাখাওয়াত হোসেন সেলিম।

তিনি আজ গাজিপুর ৪ কাপাসিয়ার বিভিন্ন পুজা মণ্ডপ ঘুরে পর্যবেক্ষণ করেছেন এবং কাপাসিয়া বিএনপির নেতা কর্মীদের নির্দেশ দেন উৎসব যে ধর্মেরই হোক, উৎসবের প্রাঙ্গণ সব মানুষের জন্য উন্মুক্ত। উৎসবে যেনো কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে হিন্দুধর্মাবলম্বীদের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করে শনিবার আনুষ্ঠানিক ভাবে বক্তব্য রাখেন সাখাওয়াত হোসেন সেলিম।

 

তিনি আরো বলেন , ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা সবাই মিলে এমন একটি যৌথ সম্প্রদায় গঠন করবো যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করার অনন্য দৃষ্টান্ত স্থাপিত হবে।’

 

বক্তব্য শেষে সবার সাথে কুশল বিনিময় করেন সাখাওয়াত হোসেন সেলিম।