• আজ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

অনিয়মের তথ্য চাওয়ায়  হামলার শিকার সময় টিভির দুই সাংবাদিক

| নিউজ রুম এডিটর ১২:৩৪ পূর্বাহ্ণ | ১২/১১/২০২৪ গণমাধ্যম, লিড নিউজ

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
সময় টিভির শেরপুরের স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম হিরা ও চিত্র সাংবাদিক বাবু চক্রবর্তী হামলার শিকা র হয়েছে।

শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ঔষধ ক্রয়ে ঠিকাদার নিয়োগে অনিয়মসহ নানা অভিযোগের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে গিয়ে তারা হাসপাতালের তত্ত্বাবধায়ক সেলিম মিঞা ও তার লোকজন কর্তৃক এ হামলার শিকার হন।

১১ নভেম্বর সোমবার দুপুর দুইটায় শেরপুর জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক সেলিম মিঞা বিষয়টি নিয়ে খবর না করার জন্য ধমকা-ধমকি করেন। এসময় সময় টেলিভিশনের ক্যামেরা পার্সন ভিডিও করতে গেলে তার ক্যামেরা ছিনিয়ে নেন ডাঃ সেলিম মিঞা। পরে তিনি সাংবাদিক হিরাকে শার্টের কলার ও গলা চেপে ধরেন।

পরবর্তীতে হাসপাতালের কর্মচারীদের ডেকে এনে তাকে দরজা বন্ধ করে ঘন্টাখানেক অবরুদ্ধ করে রাখেন। বিষয়টি অন্যান্য সাংবাদিকরা খবর পেলে তাকে উদ্ধার করতে যাওয়ার খবরে কৌশলে সটকে পরেন তত্ত্বাবধায়ক সেলিম মিঞা।

এ ঘটনায় শেরপুরের সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

চিত্র সাংবাদিক বাবু চক্রবর্তী বলেন, সাংবাদিক হীরা তথ্য চাইতে গেলে তার সাথে খারাপ আচরণ করতে থাকে। একপর্যায়ে হামলা করে। আমি ফুটেজ নিতে থাকলে আমার সাথেও খারাপ আচরণ করে।

এ ব্যাপারে সময় টিভির সাংবাদিক শহিদুল ইসলাম হীরা বলেন, আমি এ ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি। আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছি।