• আজ ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

শাকিবের সিনেমায় ‘আইটেম গার্ল’ নুসরত জাহান

| নিউজ রুম এডিটর ৬:২৪ অপরাহ্ণ | ২৪/১১/২০২৪ বিনোদন

 

শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার প্রথম লটের শুটিং ইতোমধ্যে মুম্বাইয়ে সম্পন্ন হয়েছে। অ্যাকশন-রোমান্টিক ঘরানার ছবিতে অভিনয় করছেন শাকিব খান ও কলকাতার ইধিকা পাল। ২৪ অক্টোবর থেকে ১৬ নভেম্বর প্রথম লটের শুটিং করেছেন পরিচালক। ডিসেম্বর থেকে দ্বিতীয় লটের শুটিং হবে। সিনেমাটি পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়।

 

এরই মধ্যে জানা গেল, ‘বরবাদ’ সিনেমার আইটেম গার্ল টালিগঞ্জের নুসরত জাহান। ইতোমধ্যে ছবির আইটেম গানটির মুম্বাইয়ে শুটিংও করেছেন তিনি। এক সাক্ষাৎকারে নুসরত নিজেই জানিয়েছেন খবরটি। তিনি বলেন, ‘একটা ভালো গানে পারফরম করার অভিজ্ঞতা সব সময় ভালো হয়। শাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এখনই সব বলতে চাচ্ছি না। জাস্ট ওয়েট ফর দ্য সং।’

এর আগে শাকিব খানের সঙ্গে যৌথ প্রযোজনার ছবি ‘নাকাব’ করেছেন নুসরত। সম্প্রতি শাকিব খান জানিয়েছেন, ‘তুফান’-এর দ্বিগুণ বাজেটে নির্মিত হচ্ছে ‘বরবাদ’। ছবিটি ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা।