• আজ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা |

কালীগঞ্জে নসিমনের চাকায়পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

| নিউজ রুম এডিটর ৮:০৪ অপরাহ্ণ | ০৬/১২/২০২৪ লালমনিরহাট

 

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নসিমনের চাকায়পিষ্ট হয়ে তিথী রানী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে উপজেলার চলবলা ইউনিয়নের নিথক ঢাকাইয়াটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিথি রানী ওই এলাকার বিষ্ণু রায়ের মেয়ে।

স্থানীয়রা জানায়, উপজেলার ঢাকাইয়াটারী এলাকায় শিশুটির বাবা, স্ত্রী সন্তান নিয়ে নিজে অটোবাইক চালিয়ে বাড়ির পার্শ্ব রাস্তা থেকে লালমনিরহাট-চাপারহাট আঞ্চলিক মহাসড়কে প্রবেশের সময় চাপারহাট গামী একটি নসিমন তাদের ইজিবাইকে ধাক্কা দেয় এতে শিশু তিথি রানী নসিমনের চাকায়পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় তার বাবা-মা সামন্য আঘাত প্রাপ্ত হয়েছেন।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।