• আজ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

সিরাজদিখানে চিত্রকোট ৪, ৫ ও ৯ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত!

| নিউজ রুম এডিটর ১০:২০ পূর্বাহ্ণ | ১৫/১২/২০২৪ বিএনপি, রাজনীতি

 

সিরাজদিখান প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকট ইউনিয়নের ৪ ৫ ও ৯ নং ওয়ার্ড বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। চিত্রকোট ৪ ৫ ও ৯ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে শনিবার সন্ধ্যায় উপজেলার গোয়ালখালী আব্দুল মালেকের মার্কেট সংলগ্ন স্থানে এ সভা অনুষ্ঠিত হয়।

 

চিত্রকোট ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন, চিত্রকোট ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন বেপারী,সাধারণ সম্পাদক জসীম উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুছ আলী মিয়া, চিত্রকোট ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুল মালেক বেপারী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক শাহীন, চিত্রকোট ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি এমদাদুল হক।

 

এসময় অতিথীদের মধ্যে উপজেলা যুবদলের আহবায়ক সদস্য রিয়াজ মাহমুদ মান্নানসহ চিত্রকোট ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।