• আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

মেঘালয় থেকে নিয়ে আসা ১ কোটি ৫৫ লাখ টাকার কাপড়ের চালান নৌ পথে জব্দ

| নিউজ রুম এডিটর ২:০৭ পূর্বাহ্ণ | ১৭/১২/২০২৪ অপরাধ-দুর্নীতি, সিলেট

সিলেট: শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা দেড় কোটি টাকার অধিক মুল্যের ভারতীয় কাপড়ের চালান জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

সোমবার বিকেলে জব্দ তালিকা শেষে সিলেট সেক্টরের ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র সুনামগঞ্জ অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক জানান, ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র সুনামগঞ্জ হেডকোয়ার্টারের ৯ সদস্যের একটি চৌকস দল ব্যাটালিয়নের সহকারি পরিচালক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে সোমবার ভোররাতে জেলা শহরের পাশ দিয়ে প্রবাহিত সুরমা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে।

বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিক্তিত্বে অভিযানে সুরমা নদীতে সন্দেহভাজন একটি ষ্টিল বাডি ইঞ্জিন চালিত ট্রলারে তল্লাশী চালানো হয়।

তল্লাশীকালে ওই ট্রলারে থাকা ভারতের মেঘালয় থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশ অভ্যন্তরের নৌ পথে নিয়ে আসা বিভিন্ন ব্রান্ডের ভারতীয় শাড়ি, প্যান্ট পিস, থ্রী পিস, পাজামা,মশ্রিন (মকমল) কাপড়, থানা কাপড় আটক করা হয়।

এরপর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইসমাইল রহমানের উপস্থিতিতে ষ্টিল বডি ইঞ্জিন চালিত ট্রলার, ভারতীয় বিভিন্ন ব্রান্ডের আটককৃত সব ধরণের কাপড় জব্দ করা হয়। জব্দৃকৃত ট্রলার ও কাপড়ের চালানের মুল্য প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা।।