• আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

টংগীতে ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সাদ পন্থীদের হামলার প্রতিবাদে সিরাজদিখানে জুবায়ের পন্থীদের বিক্ষোভ!

| নিউজ রুম এডিটর ৮:০৯ অপরাহ্ণ | ১৯/১২/২০২৪ মুন্সীগঞ্জ

 

সিরাজদিখান প্রতিনিধিঃ টঙ্গীর তুরাগ নদীর তীরে অবস্থিত বিশ্ব ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মাওলানা মোহাম্মদ সাদ কান্দালভী পন্থীদের হামলার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মাওলানা জুবায়ের পন্থীরা।

সিরাজদিখান মার্কাজ মসজিদের সভাপতি মোঃ শাহ আলীর আয়োজনে ও নেতৃত্বে বৃহস্পতিবার বিকাল ৪ টায় মার্কাজ মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সিরাজদিখান বাজার সড়ক প্রদক্ষিন করে সন্তোষপাড়া গোয়ালবাড়ী মোড় হয়ে উপজেলা বাসষ্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, আল্লামা আফজাল আহমাদ দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল মাওলানা শরিফুল ইসলাম মাহমুদী, মুফতি সোলাইমান হাবিবি, সিরাজদিখান মসজিদের সভাপতি শাহ আলী। সমাবেশ শেষে সমগ্র মুসলিম উম্মাহ’র শান্তি ও হেদায়েত কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন, মাওলানা মাহমুদুর রহমান। দএর আগে মাওলানা জুবায়ের পন্থীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে প্রতিপক্ষ মাওলানা মোহাম্মদ সাদ কান্দালভী পন্থীদের সাথে যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

সিরাজদিখান থানার পুলিশের একটি টিম শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশি প্রহরার মধ্য দিয়ে নিরাপত্তা নিশ্চিত করে।