• আজ ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

বরগুনায় শীতে রাতে সাদা রং নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা

| নিউজ রুম এডিটর ২:২৭ অপরাহ্ণ | ৩০/১২/২০২৪ বিএনপি, রাজনীতি

 

স্টাফ রিপোর্টার: প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে উন্নয়নমূলক নানা কর্মসূচি হাতে নিয়েছে বরগুনা জেলা ছাত্রদল। কর্মসূচীর অংশ হিসেবে রাস্তার স্পিড ব্রেকারে রং দিতে গভীর রাতে রাস্তায় নেমেছেন বলে নিউজ টুয়েন্টি ২৪ কে জানিয়েছেন সংগঠনটির একাধিক নেতাকর্মী।

রবিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে বরগুনা পৌর শহরের শতাধিক স্পিডব্রেকারে সাদা রং দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম রনি বলেন, বরগুনার সাধারণ মানুষকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে, তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং বরগুনার সৌন্দর্য উন্নয়নে আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।

বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজিব বলেন, শীতের মৌসুমে বরগুনার বেশিরভাগ রাস্তা কুয়াশাছান্ন থাকে, তাই বেশির ভাগ স্পিড ব্রেকার চোখে না দেখার কারণে অনেক সড়ক দুর্ঘটনা ঘটে। ১ জানুয়ারী বাংলাদেশ ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সামাজিক উন্নয়ন কর্মকান্ডের অংশ হিসেবে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর শতাধিক স্পিড ব্রেকারে সাদা রং দেওয়ার কর্মসূচি গ্রহন করে তা বাস্তবায়ন করা হয়েছে। এছাড়াও দুস্থ দের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে।

এসময় বরগুনার সকল ইউনিটের সকল ছাত্রদলের নেতাকর্মী সামাজিক ও মানবিক কাজের আহবান জানিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক।