• আজ ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

এই মুহূর্তে অনৈক্য ঠিক হবে না: ফারুক

| নিউজ রুম এডিটর ১২:৫১ অপরাহ্ণ | ২৩/০১/২০২৫ বিএনপি, রাজনীতি

দেশের চলমান পরিস্থিতিতে কোনো দল কিংবা সংগঠনের মধ্যে অনৈক্য ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভায় তিনি এই মন্তব্য করেন।

ফারুক বলেন, ‘হাসনাত আব্দুল্লাহ আপনাকে ভালোবাসি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতিতে গ্রহণযোগ্য নেতা। আপনি বলেছেন বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছে। যে মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সবার মধ্যে ঐক্য রাখার চেষ্টা করছেন, সেই মুহূর্তে অনৈক্য ঠিক হবে না।’

তিনি আরও বলেন, ‘আমাদের মধ্যে অনৈক্য তৈরি মানেই সচিবালয়ে বসে থাকা শেখ হাসিনার প্রেতাত্মাদের সুযোগ করে দেয়া। চব্বিশের আন্দোলনের সফলতা যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’

গত বুধবার জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, ‘জিয়াবাদ বলুন, মুজিববাদ বলুন—আমরা কোনো বাদ বাংলাদেশে চাই না৷ বাংলাদেশের সার্বভৌমত্বের প্রধান জায়গায় থাকবে জনগণ। জনগণের পক্ষেই আমরা লড়াই করতে চাই।’

এ প্রসঙ্গে বিএনপি নেতা ফারুক বলেন, ‘নাগরিক কমিটির পাটওয়ারী আমার খুব প্রিয়ভাজন লোক। তিনি বলেছেন জিয়াবাদ আর মুজিববাদ চলবে না। কিন্তু যে জিয়া বাংলাদেশের জন্য এত কিছু করেছেন তাকে নিয়ে কটূক্তি না বলাই ভালো।’

ড. ইউনূসের উদ্দেশে তিনি বলেন, ‘তিনি এমন একটি নির্বাচনের ব্যবস্থা করবেন, যার মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে।’