• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

টিকটক করা নিয়ে ঝগড়ায় ছুরিকাঘাতে কিশোর খুন

| নিউজ রুম এডিটর ৫:৪৭ অপরাহ্ণ | ০৬/০২/২০২৫ অপরাধ-দুর্নীতি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় টিকটক করা নিয়ে ঝগড়ার জেরে ছুরিকাঘাতে মুবিনুল হক মুমিন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার রাতে উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব তাঁতি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুমিন পুটিবিলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নালারকুল মুন্সিপাড়ার মৃত মোজাম্মেল হকের পুত্র ও পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এ ঘটনায় আহত হয়েছে একই এলাকার মো. মুকিত উদ্দিন নামে আরেক কিশোর।

স্থানীয়রা জানান, বুধবার রাতে মুমিন ও মুকিত পূর্ব তাঁতি পাড়া শাহ্ ইমাম বাড়ি মসজিদের বার্ষিক সভায় যায়। সেখানে ভাসমান দোকানে টিকটক করাকে কেন্দ্র করে তাদের সাথে ঝগড়ায় জড়ায় আরেকটি পক্ষ। এক পর্যায়ে মুমিন ও মুকিতকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে গেলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথেই একজনের মৃত্যু হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।