• আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

স্টলে তসলিমা নাসরিনের বই রাখা নিয়ে বিশৃঙ্খলা

| নিউজ রুম এডিটর ১১:৪৮ অপরাহ্ণ | ১০/০২/২০২৫ বাংলাদেশ

 

 

অমর একুশে বইমেলায় সোমবার সব্যসাচী নামে একটি স্টলে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের বই রাখাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়তে দেখা যায়। এ সময় প্রকাশনীর স্টলটিতে একদল যুবক হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে মেলার ১২৮ নম্বর স্টলটি বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিন সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। স্টলটির সামনে শত শত যুবক ও উৎসুক জনতা জড়ো হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সব্যসাচী প্রকাশনীর স্টলে কেন তসলিমার বই রাখা হয়েছে-একদল যুবক গিয়ে এর কারণ জানতে চান। এ সময় স্টলের মালিক তাদের কোনো কথা না বলে উলটো ‘জয় বাংলা মুক্তিপাক, মৌলবাদ নিপাত যাক’ স্লোগান দেন। সেই সঙ্গে কয়েকজনকে মারধরও করা হয়। পরে এ খবর ছড়িয়ে পড়লে অন্য যুবকরা সেই স্টলে গিয়ে হামলা চালায়।

এ ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যান রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। তিনি উপস্থিত সবার উদ্দেশে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে আমরা থানায় নিয়ে যাব। আমরা সবাই চাইব, এ ঘটনায় যেন কোনো কালিমালেপন না হয়। একুশের বইমেলা আমাদের সবার প্রাণের মেলা।

 

এ সময় সেখানে থাকা যুবকরা বলেন, আমাদের পুলিশের কাছে দাবি ছিল, যে ব্যক্তি হামলা করেছে, তাকে আটক করা। তারা তা করেছেন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।