• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

বইমেলায় বিশৃঙ্খলায় জড়িতদের বিচারের আওতায় আনার নির্দেশ’

| নিউজ রুম এডিটর ৯:২২ পূর্বাহ্ণ | ১১/০২/২০২৫ জাতীয়, বাংলাদেশ, লিড নিউজ

 

অমর একুশে গ্রন্থমেলায় বইয়ের স্টলে বিশৃঙ্খলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ হামলার ঘটনা বাংলাদেশে নাগরিকের অধিকার এবং দেশের আইন উভয়ের প্রতিই অবজ্ঞা প্রদর্শন করে।

একুশে বইমেলা এদেশের লেখক ও পাঠকদের প্রাণের মেলা। এদেশের সাহিত্যিক, প্রাবন্ধিক, চিন্তক, শিক্ষক-শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশা-বয়সের মানুষের মিলনস্থল।

বইমেলায় এ ধরনের বিশৃঙ্খলা বাংলাদেশের উন্মুক্ত সাংস্কৃতিক চর্চাকে ক্ষুণ্ন করে, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহীদদের মর্যাদার প্রতি অবমাননা প্রদর্শন করে।

অন্তর্বর্তী সরকার পুলিশ এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ঘটনাটি তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছে। মেলায় নিরাপত্তা জোরদার করতে এবং এ স্থানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে পুলিশকে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকে দেশে যে কোনও ধরনের সহিংসতা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

একুশে বইমেলায় ভারতে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের ‘চুম্বন’ বই রাখা ও বিক্রির অভিযোগে ‘সব্যসাচী’ নামে একটি স্টলে হট্টগোল ও বাগবিতণ্ডা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানের ১২৮ নম্বর স্টলে এ পরিস্থিতি তৈরি হলে সব্যসাচী নামের স্টলটি সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। এ স্টলের প্রকাশক শতাব্দী ভবকে হেফাজতে নেয় পুলিশ। বর্তমানে স্টলটিতে একটি কাগজ ফেলে বন্ধ করে রাখা হয়েছে।