=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত বনানী – মহাখালী রাস্তা অবরোধ

| নিউজ রুম এডিটর ১:১৯ অপরাহ্ণ | ১০/০৩/২০২৫ ঢাকা, লিড নিউজ, সারাদেশ

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।।রাজধানীতে গাড়িচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত ও আরেকজন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে পোশাক কারখানার শ্রমিকরা ওই এলাকার সড়ক অবরোধ করেছেন। এতে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

সোমবার (১০ মার্চ) ভোর ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। তবে কোন গাড়ি কীভাবে তাদের চাপা দিয়েছে তা এখনও জানা যায়নি।

নিহত পোশাকশ্রমিকের নাম মিনারা আক্তার ও আহত পোশাকশ্রমিকের নাম সুমাইয়া আক্তার। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, পোশাক শ্রমিকরা বনানী চেয়ারম্যানবাড়ি সড়কের উভয়পাশ অবরোধ করে রেখেছেন। এমনকি তারা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ রেখেছেন। এতে অফিসগামী ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরকার গণমাধ্যমকে বলেন, রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় শ্রমিক নিহত হয়েছেন। এরপর থেকেই শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছে।