• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

তুরাগে নৌকাডুবি : খাল-ভ্রমণে গিয়ে এক নারীর মৃত্যু অপর দু জন আছে হসপিটালে

| নিউজ রুম এডিটর ১২:২৬ পূর্বাহ্ণ | ০৭/০৪/২০২৫ ঢাকা, সারাদেশ

 

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।। রাজধানীর উত্তরায় ১৮ নং সেক্টরের উত্তরা মেট্রোরেল স্টেশনের পাশে খালে নৌকা ভ্রমণ করতে গিয়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়। অপর দু’জন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে লুবানা হসপিটালে।

বরিবার পৌনে ৬ টায় ১৮ নং সেক্টরের জাবেদের খামার নামে পরিচিত লেকে ঘটনাটি ঘটে।
নিহত অনন্যার বয়স ছিলো ২২ বছর আর দু’জন চিকিৎসাধীন অবস্থায় লুবানা হসপিটালে আছে। সম্পর্কে তারা তিন জন মামাতো ভাই-বোন । নিহত ও আহতদের বাড়ি সাইনবোর্ডের চিটাগাং রোডে। তারা এখানে বেড়াতে এসেছিল।

বিশ্বস্ত সুত্রে জানা যায়, ছোট ছোট ডিঙ্গি নৌকা ভাড়া নিয়ে ভ্রমণ পিপাসুদের দেখা যায় ১৮ নম্বারের এই খালে। টিকেটের ভাড়াকৃত টাকা সহ নানামুখি আয়ের উৎস নিয়ে মাজে মধ্যেই বাধে বিপত্তি। লোকমুখে শুনা যায় ঘন্টা প্রতি নৌকা ভাড়া ২০০ থেকে ৩০০ টাকা দিতে হয়। প্রশ্ন হলো কারা নেয় এই টাকা। কোখায় কোথায় যায় এ টাকার ভাগ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ( রাজউক) এই খালটিতে চলে দফায় দফায় আধিপত্য বিস্তারের লড়াই। রাজউকের কিছু অসাধু লোক এই আয় থেকে ভাগ পায় বলে অভিযোগ রয়েছে। যা বর্তমানে সুরুজ এবং নবীন নামের দুই ব্যক্তির নিয়ন্ত্রণে চলছে বলে গুঞ্জন শোনা যায়। থানা পুলিশ অজ্ঞাত কারনে অভিযান থেকেও বিরত বলে ভ্রমন পিপাসুদের বক্তব্য।

এ বিষয়ে মুঠোফোনে ঘাট পরিচালক সুরুজকে একাধিকবার ফোনে করে ও তার বক্তব্য পাওয়া যায়নি। উক্ত বিষয়ে তুরাগ থানার অফিসার ইনচার্জের কাছে মুঠোফোনে জানতে চাইলে উক্ত প্রতিবেদককে জানানো হয়, স্যার ছুটিতে আছেন, আমি তদন্ত ওসি বলছি। তাদের পরিচয় জানা গেছে তবে তারা কেউ মামলা দিতে চায় না।

তবে স্থানীয় কিছু ব্যাক্তি বিষয় টা কে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে মনে হয়।