• আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

গাজার চারপাশে এবার ‘কিল জোন’ বানাচ্ছে ইসরাইল!

| নিউজ রুম এডিটর ১০:৫০ অপরাহ্ণ | ০৭/০৪/২০২৫ আন্তর্জাতিক, লিড নিউজ

গাজার কৃষিজমি সমতল করে দিয়েছে ইসরায়েলি সেনারা, ধ্বংস করে দেয়া হয়েছে বেশিরভাগ আবাসিক এলাকা। উদ্দেশ্য, উপত্যকাটির চারপাশে একটি ‘কিল জোন’ তৈরি করা।

 

ইসরাইলি অধিকার গোষ্ঠী ব্রেকিং দ্য সাইলেন্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে, বাফার জোন তৈরির সময় গাজায় কর্মরত সৈন্যদের উদ্ধৃতি দেয়া হয়েছে, যা ডিসেম্বরের মধ্যে গাজার ভেতরে ৮০০ থেকে ১,৫০০ মিটার (৮৭৫ থেকে ১,৬৪০ গজ) পর্যন্ত সম্প্রসারিত হয়েছিল এবং তারপর থেকে ইসরাইলি সেনারা এটিকে আরও সম্প্রসারিত করেছে।

ওই প্রতিবেদনে আর্মার্ড কর্পসের একজন ক্যাপ্টেনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘সীমান্তরেখা হলো একটি কিল জোন, একটি নিম্নাঞ্চল, একটি নিম্নভূমি।’

অধিকার গোষ্ঠী ব্রেকিং দ্য সাইলেন্স বলছে, ইসরাইলি সেনারা বুলডোজার এবং খননকারী যন্ত্রের পাশাপাশি হাজার হাজার মাইন এবং বিস্ফোরক ব্যবহার করে প্রায় ৩,৫০০ ভবন, কৃষি ও শিল্প এলাকা ধ্বংস করেছে; যা যুদ্ধোত্তর পুনর্গঠনে গুরুত্বপূর্ণ হতে পারত।

আর্মার্ড কর্পসে কর্মরত একজন রিজার্ভ সৈনিকের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘মূলত সবকিছুই ধ্বংস করা হয়েছে, সবকিছু… প্রতিটি ভবন এবং প্রতিটি কাঠামো।’

আরেক সৈনিক বলেছেন, ‘ওই এলাকাটি দেখতে এখন হিরোশিমার মতো।’

সূত্র: আল জাজিরা