• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

ইরাকে সুপার মার্কেটে ভয়াবহ আগুন, ৫০ জনের মৃত্যু

| নিউজ রুম এডিটর ১২:৩৪ অপরাহ্ণ | ১৭/০৭/২০২৫ আন্তর্জাতিক, লিড নিউজ

ইরাকের পূর্বাঞ্চলের আল কুট শহরের একটি সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। প্রাদেশিক কর্মকর্তার বরাতে বৃহস্পতিবার (১৭ জুলাই) এ খবর জানিয়েছে ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ)।

প্রতিবেদন মতে, বুধবার (১৬ জুলাই) রাতে আল কুট শহরের একটি পাঁচতলা ভবনে আগুন লাগে। এরপর ভবনটিতে রাতভর আগুন জ্বলে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, রাতে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে আল কুট শহরের গভর্নর বলেছেন, এ ঘটনায় একটি তদন্ত শুরু হয়েছে। তদন্তের প্রাথমিক ফলাফল ৪৮ ঘন্টার মধ্যে জানানো হবে। গভর্নর আরও জানিয়েছেন, ভবন ও শপিংমলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।