• আজ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

সাবেক এমপি হাবিব হাসানের বিরুদ্ধে দুদকের মামলা

| নিউজ রুম এডিটর ৩:২৮ পূর্বাহ্ণ | এপ্রিল ১২, ২০২৫ আইন ও আদালত, লিড নিউজ

 

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।।অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ হাবিব হাসানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক আফিয়া খাতুন বাদী হয়ে কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি করেন।

এজাহারে বলা হয়, হাবিব হাসান সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ৯০ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন। তাঁর বিরুদ্ধে ২৮টি ব্যাংক হিসাবে ৩১০ কোটি ৭৬ লাখ ৭২ হাজার টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, অনুসন্ধানকালে হাবিবের নামে ৭ কোটি ৬৪ লাখ টাকার সম্পদ পাওয়া যায়। এর মধ্যে তাঁর বৈধ আয় ১ কোটি ৭৪ লাখ টাকার। তাঁর নিজ নামে ও ব্যবসা প্রতিষ্ঠানের নামে ২৮টি হিসাবের মাধ্যমে ১৫৫ কোটি ৬৩ লাখ টাকা জমা করা হয়; উত্তোলন করা হয় ১৫৫ কোটি ১৩ লাখ টাকা।

মামলায় তাঁর বিরুদ্ধে দুদক আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।