• আজ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | তোফায়েল আহমেদ মারা গেছেন | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী |

কাশ্মীরে ‘জঙ্গি’ হামলা, ২৬ পর্যটক নিহত

| নিউজ রুম এডিটর ১০:৩১ অপরাহ্ণ | ২২/০৪/২০২৫ আন্তর্জাতিক, লিড নিউজ

 

ভারতের কাশ্মীরে ‘জঙ্গি’ হামলায় অন্তত ২৪ পর্যটক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বাইসারান এলাকায় ঘটে এ ঘটনা। এনডিটিভি, ইন্ডিয়াটুডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ঘটনার পর পরই হামলার নিন্দা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘এই ঘৃণ্য কাজের জন্য দায়ীদের বিচারের আওতায় আনা হবে।’

কাশ্মীরের ট্যুর গাইড ওয়াহিদ জানিয়েছেন, তিনি গুলির শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছালে সেখানে কয়েকজন মানুষকে মাটিতে পড়ে থাকতে দেখেন। তার কাছে দেখে মনে হচ্ছিল সবাই মারা গেছেন। পরে কয়েকজন আহত ব্যক্তিকে ঘোড়ায় চাপিয়ে সরিয়ে নেন তিনি।

ঘটনাস্থল পাহেলগামের অবস্থান শ্রীনগর শহর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে। এই অঞ্চলের একজন শীর্ষ পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানান, এই ‘হত্যাযজ্ঞে’ নিহতের সংখ্যা অন্তত ২৪। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

ইন্ডিয়াটিভি