• আজ ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

ঝিনাইগাতীতে ১৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

| নিউজ রুম এডিটর ৮:১১ অপরাহ্ণ | মে ১০, ২০২৫ আইন ও আদালত

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতীতে ১৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে থানা পুলিশ। ১০ মে শনিবার ভোরে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারত সীমান্ত ঘেষা সন্ধ্যাকুড়া ছালমা রাবার বাগানে অভিযান চালিয়ে ওইসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, সন্ধ্যাকুড়া ভারত সীমান্ত ঘেষে অবস্থিত ছালমা রাবার বাগান হয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ পাঁচারের গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিকদল শনিবার ভোর ৫টার দিকে অভিযান পরিচালনা করে। ওইসময় পুলিশের উপস্তিতি বুঝতে পেরে ভারত থেকে আমদানিকৃত মাদক ফেলে রেখে চোরাকারবারিরা সটকে পরে। পরে পুলিশ মাদককারবারিদের ফেলে রাখা ১৩৮৬ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ উদ্ধার করে থানা পুলিশ। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক প্রাচার রোধে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।