• আজ ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

শ্রীনগরে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত, আহত-১

| নিউজ রুম এডিটর ১১:৫৫ পূর্বাহ্ণ | জুন ৮, ২০২৫ মুন্সীগঞ্জ, সারাদেশ

 

সিরাজদিখান প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা মাওয়া মহাসড়কে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত ও অপর চালক অহত হয়েছেন। শনিবার ঈদুল আযহার দিন বিকাল অনুমান সাড়ে ৩ টার দিকে কেওয়াটখালী ব্রীজ সংলগ্ন সার্ভিস রোডে এ দূর্ঘটনা ঘটে।

 

এ ঘটনায় মোটর সাইকেল চালক শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার আব্দুল মান্নান হাওলাদারের ছেলে আকাশ হাওলাদার নিহত হয়েছেন। অপর চালক শ্রীনগর উপজেলার উওর হাসাড়া গ্রামের গিয়াস উদ্দিন খালাসির ছেলে জসিম গুরুত্বন আহত হয়েছেন। আহত জসিমকে উদ্ধার করে নিমতলার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, আজ বিকাল অনুমান সাড়ে ৩ টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের কেওয়াটখালী ব্রীজের সামনের সার্ভিস রোডে দুই মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে আকাশ হাওলাদার নিহত ও জসিম নামে অপরজন আহত হন।

 

স্থানীয়রা আহত জসিমতে উদ্ধার করে নিমতলার একটি হাসপাতালে চিকিৎসা জন্য ভর্তি করেছেন।