• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

সিরাজদিখানে ব্যতিক্রমি সুন্নাতে খৎনার মেডিকেল ক্যাম্প!

| নিউজ রুম এডিটর ৩:৫৯ পূর্বাহ্ণ | ১৬/০৬/২০২৫ মুন্সীগঞ্জ, সারাদেশ

 

সিরাজদিখান প্রতিনিধিঃমুন্সীগঞ্জের সিরাজদিখানে ব্যতিক্রমি এক মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বর্তমান যুগে যেখানে মানুষ তাদের বাড়ীতে ছেলে সন্তানদের সুন্নতে খাতনা করাতেন আর আজ সেখানে সুন্নতে খাতনা করানোর জন্য ক্যাম্পেইন করে বিনামূল্যে সুন্নতে খাতনা করে দেওয়া হচ্ছে। নিমতলা নিউ আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্যোগে কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে নিমতলা নিউ আইডিয়াল জেনারেল হাসপাতালের চেয়ারম্যান আবু তাহের শরীফের সভাপতিত্বে ৮ জন পেশাদার চিকিৎসক দারা ৭০ জন শিশুকে জন প্রতি মাত্র ৪০০ টাকার বিনিময়ে সুন্নতে খাতনার ব্যতিক্রমি এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। এতে কেয়াইন ইউনিয়নের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তাদের সন্তানদের সুন্নতে খাতনা করান। সুন্নাতে খাতনার পাশাপাশি প্রত্যেক শিশুকে উপহার হিসেবে বিস্কুট, গামছা, লুঙ্গী ও এক সপ্তাহের ঔষধ প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামপুর কামিল মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি ও উক্ত মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন আল হুসাইনী। এছাড়া আরো উপস্থিত ছিলেন,ইসলামপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জহিরুল হক,মুন্সীগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খিদির আব্দুস সালাম,এডভোকেট মারুফ হাসান মন্টি,বাসাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মানিছ উদ্দিন, কেয়াইন ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শাহাদাত হোসেন,ইঞ্জিনিয়ার সালমান,নিউ আইডিয়াল জেনারেল হাসপাতালের সাবেক চেয়ারম্যান মাহমুদুর রহমান মাসুম, পরিচালক সুদীপ সরকার,সালাহউদ্দিন, মাসুদুর রহমান, রিয়াজউদ্দিন,উপদেষ্টা নুরুল ইসলাম, ওবায়দুল বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।