• আজ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান- হেলাল তালুকদার

| নিউজ রুম এডিটর ১:০২ অপরাহ্ণ | ৩০/০৮/২০২৫ বিএনপি, রাজনীতি

নিজেস্ব প্রতিবেদক : দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হেলাল তালুকদার বলেছেন, সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাং নির্মূল করতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। জনগণ যদি সচেতন হয় তবে কোনো অপরাধ চক্রই টিকতে পারবে না।

শুক্রবার রাতে দক্ষিণখান থানার ৪৭ নং ওয়ার্ডে এলাকাবাসীকে নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ৪৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলামিন সরকার। এতে দক্ষিণখান থানা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদকের কবল ও কিশোর গ্যাং থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে ভূমিকা রাখতে হবে। রাজনৈতিক নেতৃবৃন্দও এ বিষয়ে সক্রিয় ভূমিকা রাখলে সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা সহজ হবে।