• আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মারা গেছেন

| নিউজ রুম এডিটর ১০:৫১ অপরাহ্ণ | ২৯/০৯/২০২৫ জাতীয়, বাংলাদেশ, লিড নিউজ

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।।সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (৭৫) মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ১০ মিনিটের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা (কেরানীগঞ্জ) কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারাকর্তৃপক্ষ চিকিৎসার জন্য ঢামেক হাসপাতাল নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত বছরের সেপ্টেম্বরে রাজধানীর গুলশান থেকে নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেফতার করে র‌্যাব। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।