• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

ধামরাইয়ে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ গ্রেফতার ৫

| নিউজ রুম এডিটর ৪:১৭ অপরাহ্ণ | ০৭/১০/২০২৫ সারাদেশ

বিশেষ প্রতিবেদন : বিশেষ অভিযানে ঢাকার ধামরাইয়ে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোহাদ্দেছ হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য সানাউল হক সুজন, ধামরাই ইউপি সাবেক চেয়ারম্যান মো. মশিউর রহমান, নবযুগ কলেজ কুশুরা ছাত্রলীগের সাবেক আহবায়ক আমিনুল ইসলাম ও উপজেলা যুবলীগের নেতা আহাদ আন নূরকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১২ টার দিকে ৭ দিনের রিমান্ড চেয়ে গ্রেফতারকৃত সবাইকে আদালতে প্রেরণ করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগষ্ঠ ধামরাই হার্ডিজ্ঞ স্কুল এন্ড কলেজের সামনে কলেজ ছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে।
এব্যাপারে ঢাকা জেলা (উত্তর) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আরাফাতুল ইসলাম সাংবাদিকদের জানান, কলেজ ছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার আসামী ৫ জনকেই সাভারের নবীনগরে একটি আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে