=== console.log('header!'); // вставь сюда свой код полностью
  • আজ ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় ব্লাড ডোনারকে হত্যাচেষ্টার প্রতিবাদে থানা ঘেরাও

| নিউজ রুম এডিটর ১২:৪৭ পূর্বাহ্ণ | ২৬/০৭/২০২৬ অপরাধ-দুর্নীতি

নারায়ণগঞ্জের ফতুল্লায় আশরাফুল ইসলাম তৌকির নামের এক ব্লাড ডোনারকে হত্যাচেষ্টার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে স্বেচ্ছাসেবী সংগঠন ফতুল্লা ব্লাড ডোনার্সের সদস্যরা ফতুল্লা থানা ঘেরাও করেন।

প্রতিবাদকারীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে সন্ত্রাসীদের গ্রেফতারের আশ্বাস পেলে বিক্ষোভ শেষ করেন। ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, একজন অফিসারকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু বাদী পক্ষকে বিষয়টি জানানো হয়নি, তাই তারা প্রতিবাদ করেছে।