• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

ড. ইউনূসের ব্যাংক হিসাব তলব

| নিউজ রুম এডিটর ৪:২৯ অপরাহ্ণ | ২৪/০১/২০২২ বাংলাদেশ, লিড নিউজ

নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ব্যাংকগুলোকে চিঠি দিয়ে তার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে। ২০ জানুয়ারি এ সংক্রান্ত চিঠি বিভিন্ন ব্যাংকে পাঠানো হয়।

জানা গেছে, গত দুই বছরে ইউনূসের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। বিভিন্ন ব্যাংকের কেন্দ্রীয় তথ্যভান্ডারে ইউনূসের ব্যাংক হিসাব-সংক্রান্ত যে তথ্য রয়েছে, সেখান থেকেই দ্রুততার সঙ্গে তথ্য সরবরাহ করতে নির্দেশ দেওয়া হয় ওই চিঠিতে। এমনকি এ বিষয়ে ব্যাংকের শাখা পর্যায়ে কোনো যোগাযোগ না করার কথাও বলে দেওয়া হয় সংস্থাটির পক্ষ থেকে।

তথ্যপ্রাপ্তির সুবিধার্থে বিএফআইইউর চিঠিতে ড. ইউনূসের দুটি জাতীয় পরিচয়পত্রের (নতুন ও পুরোনো) নম্বর উল্লেখ করে দেওয়া হয় সংস্থাটির পক্ষ থেকে। বলা হয়েছে, যেসব ব্যাংকে তার ব্যাংক হিসাব রয়েছে, সেসব ব্যাংক এ সংক্রান্ত তথ্যের সফট কপি পাঠাতে হবে। আর যেসব ব্যাংকে হিসাব নেই, সেসব ব্যাংক ‘আমরা কোনো হিসাব সংরক্ষণ করি না’ লিখে বিএফআইইউকে নিশ্চিত করতে হবে।

১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার সময় থেকেই ব্যাংকটিতে এমপির দায়িত্ব পালন করে আসছেন ড. ইউনূস। ২০০৬ সালে গ্রামীণ ব্যাংকের সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পান তিনি। তবে অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার কারণে ২০১১ সালে সরকার তাকে এমডি পদ থেকে সরিয়ে দেয়। সরকারের ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ইউনূস উচ্চ আদালতে গেলে হেরে যান।