• আজ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

শাবি ভিসির পদত্যাগ দাবিতে ইবি শিক্ষকের মৌন প্রতিবাদ

| নিউজ রুম এডিটর ৭:৪০ অপরাহ্ণ | ২৬/০১/২০২২ লিড নিউজ, শিক্ষাঙ্গন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে মৌন সমর্থন জানিয়ে প্রতিবাদ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। তিনি পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগের প্রভাষক ইনজামুল হক।

বুধবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের সামনে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে এ প্রতিবাদ করেন।

প্ল্যাকার্ডে ‘আমার মুজিব তো এমন শিক্ষক চাননি!’ ‘শাবিপ্রবির ভিসির পদত্যাগ চাই’ ‘ছাত্রদের জীবনের চেয়ে কি পদ বড়’ ‘শিক্ষকের কাছে আত্মসম্মানের চেয়ে কি পদবী বড়’ ‘আস্থা ছাড়া পদের মূল্য কী?’ ‘ছাত্রদের অভুক্ত রেখে খাবার হজম হয় তো?’ ‘শিক্ষার্থী বান্ধব ভিসি চাই’ যে ভিসি গুলি মারে সে ভিসি চাই না’ ‘যে ভিসি ক্ষমতালোভী সে ভিসি চাই না’সহ বিভিন্ন শ্লোগান দেখা যায়।

এ সময় তার সঙ্গে একই বিভাগের ২০১৭-১৮ বর্ষের এক শিক্ষার্থী সংহতি প্রকাশ করে। ওই শিক্ষক বলেন, শিক্ষার্থীদের সঙ্গে শাবি ভিসি যে অত্যাচার করছেন সে কারণে একজন শিক্ষক হিসেবে আমি লজ্জিত। শিক্ষকদের সম্মানার্থে শাবি ভিসির পদত্যাগের দাবি জানাচ্ছি।