• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

হিলি স্থলবন্দর দিয়ে পাথর রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত

| নিউজ রুম এডিটর ৭:১৭ অপরাহ্ণ | ১২/০২/২০২২ দিনাজপুর, সারাদেশ

হিলি (দিনাজপুর) প্রতিনিধঃ পার্কিং চার্জ বৃদ্ধি, ওভারলোডিংসহ ভারতের অভ্যন্তরে নানা জটিলতার কারনে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পাথর রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। এতে করে দেশে পাথরের আরো দাম বাড়ার আশংকা করছেন বন্দরের ব্যবসায়ীরা। শনিবার সকাল থেকে বন্দর দিয়ে পাথর রপ্তানি বন্ধ রেখেছে ভারত। চিপস পাথর লোডিং না হওয়ায় শনিবার (১২ ফেব্রুয়ারি) পাথর আসার সম্ভাবনা নেই তবে বোল্ডার পাথর রপ্তানি হবে বলে জানিয়েছেন ভারতীয় সিআ্যন্ডএফ এজেন্ট।

হিলি কাস্টমস সিআ্যন্ডএফ আ্যসোসিয়েশনের সাধারন সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, ভারতে পার্কিংয়ে চার্জ নিয়ে সমস্যা তৈরি হয়েছে এছাড়া ওভারলোডিং এর সমস্যা রয়েছে যার কারনে পাথর রপ্তানিতে সমস্যা হয়েছে। ভারতীয় রপ্তানিকারক আ্যসোসিয়েশন তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহিত বৈঠকে বসছে এবিষয়ে আলোচনা স্বাপেক্ষে তারা তাদের সিন্ধান্ত জানাবেন। যদি সুরাহা হয়ে যায় তাহলে আবারো পুর্বের ন্যায় হিলি স্থলবন্দর দিয়ে পাথর প্রবেশ করবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন জানান, বাংলাদেশে বিভিন্ন প্রকল্পের কাজে পাথর ব্যবহার করা হচ্ছে। যার জন্য ভারত থেকে পাথর আমদানি করা হয়। এমতাবস্থায় ভারতীয় ব্যবসায়ীরা নানা সমস্যার কথা জানিয়ে পাথর রপ্তানি বন্ধ করে দিয়েছে। যার জন্য বাংলাদেশে পাথরের দাম বৃদ্ধি পেতে পারে।