• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

ঘোড়াঘাটে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ৭:৪৩ অপরাহ্ণ | ১৬/০২/২০২২ দিনাজপুর, সারাদেশ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ঘোড়াঘাট উপজেলা পরিষদ মাঠে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ ও ডেইরি প্রকল্পের সহযোগিতায়, উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপ্লব কুমার দে সহ অতিথিরা ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীতে গরু, মহিষ, ঘোড়া, ছাগল-ভেড়া, হাস-মুরগীর খামার ও দুগ্ধজাত পণ্যের ৪৪ টি স্টল অংশগ্রহণ করেন।

শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা অথিতি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীতে অংশগ্রহণকারিদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এতে ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ রুমানা আকতার রোমী, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ রাকিবা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা এখলাস হোসেন সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মতিন সহ অনেকে উপস্থিত ছিলেন।